কানাইঘাট থানা পুলিশের অভিযানে...
কানাইঘাট থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার একজন এবং ওয়ারেন্টভ‚ক্ত একজনসহ মোট দু’জনকে আসামী গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় এ...
ছবি সংগৃহীত
নগরীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকায় পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার উপর ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিন সুরমার তেলীবাজার (বাইপাস, লন্ডনীর বাসা) এর ইকবাল হোসেন শফিক ও কিশোরগঞ্জ সদর এর চিকনিচর গ্রামের আবু রায়হান আব্দুল্লাহ। বর্তমাসে সে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন মেজরটিলা (সৈয়দপুর কালা মিয়ার কলোনী) এর বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১টি চাকু ও ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসএ/সিলেট