পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু...
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট...
ছবি সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কারো প্রতি বৈরি মনোভাব নয়, সবাইক সঙ্গে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।
মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো সিলেট এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
আরিফুল হক চৌধুরী, আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগনের জন্য উপহার।
তিনি বলেন, আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়্দা আমরা দিয়ে তা যেনো আমরা পুরণ করতে পারি।
এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ শুরু করতে হবে জানিয়ে আরিফুল হক বলেন, আমার হাতে অনেক কাজ। কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর সময় দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকই আমাকে কাজ শুরু করতে হবে।
তিনি বলেন, আজ প্রথম রোজায় সিলেট এসেছি। আজ হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি আমার মায়ের সাথে কাটাবো। কাল আমার নির্বাচনী এলাকায় যাবো।
সিলেট আসার পর বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।
এসএ/সিলেট