এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১...
ছবি সংগৃহীত
ভিসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ-সময় তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের পর থেকে ভিসি বিভিন্ন সময় 'স্বেচ্ছায়' নিয়োগ দিতেন। যা ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালার পরিপন্থী। বিগত সময়ে বারবার এ নিয়ে অভিযোগ তুললেও ভিসির কাছ থেকে সদুত্তর পাননি সাদা দলের শিক্ষকরা- এমনটা অভিযোগ তাদের।
মানববন্ধনে শিক্ষকরা ভিসির নানা অনিয়ম ও দুর্নীতির আইনি প্রক্রিয়ায় তদন্ত দাবি করেন৷
এ বিষয়ে ভিসি বলেন, নিয়োগের ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে ছাড়া দেওয়ার কেনো উপায় নাই। সাদা দলের অভিযোগ সত্য নয় বলে জানান তিনি। বলেন, নিয়োগ বোর্ডের নীতিমালা এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে।
এর আগে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে চলমান প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে কয়েকজন শিক্ষক ভিসির সাথে আলোচনা করতে যান। সেসময় ভিসি আলিমুল ইসলামের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনা।এ ঘটনায় কয়েকজন আহত হোন ।
এসএ/সিলেট