জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে...
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়...
বিপুল ভোটে কলিমউদ্দিন আহমেদ মিলনের বিজয়ে আনন্দ, ১৭ বছরের বেহাল সড়ক উন্নয়নের জোর দাবি এলাকাবাসীর
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চানপুর গ্রামে ধানের শীষের বিজয় মিছিল শেষে এক আনন্দঘন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাতে চানপুর গ্রামের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিপুল সংখ্যক ভোটে কলিমউদ্দিন আহমেদ মিলন বিজয়ী হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে লাল ফুলেল শুভেচছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা বিজয়ের আনন্দে মিছিল করেন এবং পরে এক আলোচনা সভায় মিলিত হন।
সমাবেশে সভাপতিত্বে করেন ৯নং বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল আহাদ। পরিচালনা করেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ ও চরমহল্লা ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দু রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছালিক মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা ছমরু মিয়া, রুসমত আলী, আব্দুল মন্নান, জালু মিয়া, আফজল হোসেন, সোনা মিয়া, গিয়াস উদ্দিন, মজনু মিয়া, তারিছ মিয়া, রাজু মিয়া, সোয়েব আহমদ, আফছার উদ্দিন কালা, প্রবাসী নেতা শামসুজ্জামান, কুতুব উদ্দিন, ছায়াদ মিয়া, আব্দু সহিদ, সানুর মিয়া, ছাদেক মিয়া, ইখতিয়ার উদ্দিন, মাসুক মিয়া, আইন উদ্দিন, যুবদল নেতা ফয়েজ উদ্দিন, আতিকুর রহমান, মোজ্জাম্মিল, জাবের আহমদ, জুবায়েল, নজরুল ইসলাম, মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের আহমদ লোকমান সাদি, ছাত্রদল নেতা শাহরিয়ার মুরাদ, রাহুল আহমদ এবং ছাত্রঅধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকারিয়াসহ আরও প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মৌলভী রুসমত।
সমাবেশে বক্তারা বলেন, প্রধান অতিথি আব্দু রশিদ চেয়ারম্যান থাকা অবস্থায় চানপুরের সড়ক নির্মাণ করেছিলেন। কিন্তু এরপর দীর্ঘ ১৭ বৎসর ধরে এই গ্রামের সড়কের আর কোনো ধরনের সংস্কার হয়নি। বর্তমানে সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় এলাকাবাসী নবাগত এমপি কলিমউদ্দিন আহমেদ মিলনের কাছে চানপুর গ্রামের সড়কের পাকাকরণসহ সকল ধরনের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপি জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং চানপুর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
টিএ/ছাতক