সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল...
সুনামগঞ্জের পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড...
পীর কলিম শাহ (রহ.)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক আজ রাতেই, থাকছে খ্যাতনামা বাউল শিল্পীদের পরিবেশনা
সংগৃহীত
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য, মরমি সুর আর ভক্তদের মিলনমেলায় মুখরিত হতে যাচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার সাদেকপুর উচ্চারগাঁও। পীর কলিম শাহ (রহমতুল্লাহি আলাইহি)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক উপলক্ষে আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আয়োজন।
সাদেকপুর উচ্চারগাঁও কলিম শাহ বাউল সংগঠনের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উরস মোবারকের মূল অনুষ্ঠান শুরু হবে রাত ৯টায় এবং চলবে পরদিন ভোর ৪টা পর্যন্ত। পুরো রাতজুড়ে পরিবেশিত হবে হৃদয়ছোঁয়া মরমি গান ও বাউল সংগীত, যা উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের আত্মিক প্রশান্তি দেবে।
এবারের আয়োজনে অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান বাউল শিল্পীরা। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী আরিফ দেওয়ান, ঢাকা থেকে দেওয়ান বাবলী সরকার ও সাথী বৈদেশী এবং ময়মনসিংহ-এর তন্বী সরকার। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রথিতযশা বাউল ও স্থানীয় শিল্পীরা তাঁদের সুরের মূর্ছনায় মুখরিত করবেন উরসের মঞ্চ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার, নাট্যকার ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ। তিনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর প্রত্যক্ষ সহযোগিতা ও দক্ষ নেতৃত্বে সংগঠনটি সাংস্কৃতিক বিকাশ ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উরস মোবারকের পুরো অনুষ্ঠানটি কলিম শাহ মিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দেশ-বিদেশের ভক্তরাও এই আধ্যাত্মিক আয়োজনে অংশ নিতে পারেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল হান্নান জানিয়েছেন, উরসে পীর কলিম শাহ (রহ.)-এর ভক্ত আশেকান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকবেন। তিনি সকল ধর্মপ্রাণ ও সংগীতপ্রেমী মানুষকে এই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
টিএ/ছাতক