সিলেটের ৬টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন : চলছে গণনা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনা চলছে।

ফলাফল জানতে কেন্দ্রগুলোর সামনে ভীড় করতে শুরু করেছেন প্রার্থীদের সমর্থকরা।

সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোন অভিযোগ করেননি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বিকেল ৪টায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, বেলা তিনটা পর্যন্ত ৪২ থেকে ৪৩ শতাংশ ভোট পড়েছে। নগর থেকে নগরের বাইরের কেন্দ্রগুলোতে ভোট বেশি পড়েছে বলে জানান তিনি। তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সকাল থেকে সিলেট নগরের অন্তত ১৫টি আসন ঘুরে ৩/৪ টি ছাড়া বাকিগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি কেন্দ্র ফাঁকা দেখা গেছে। তবে চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটের উপস্থিতি বেশি দেখা গেছে।

নগরীর খাসদবীর দারুসালাম মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, ৪২৪৭ টা ভোটের ভোট পড়েছে ৪৭%

এমসি কলেজের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন জানান, এই কেন্দ্রের ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ৯৫৯টি ভোট পড়েছে।

এসএ/সিলেট