সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও...
সিলেট বানী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই সিলেট বাইরের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে।
এসব সরঞ্জাম আজ সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে।
জেলা প্রশাসক বলেন, আমাদের কমিটমেন্ট একটাই জনগণ যাতে তাদের ভোটটা সুন্দর করে দিতে পারেন। কিন্তু কেউ কোনো ধরনের নির্বাচনী আইন ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কমিটেড যেকোনো মূল্যে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের মোট ২৯৩৭টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়েছে। সিলেট সদর আসনের ২১৫টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ১০৫টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স ও নির্বাচনী সিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং বিকেলের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে এই মালামাল প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষে প্রতিটি সাধারণ কেন্দ্রে ৩ জন পুলিশ এবং ১৩ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এছাড়া মাঠে সেনাবাহিনী, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স সক্রিয় থাকার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
জুয়ে/সিলেট