মোগলাবাজার থানা পুলিশের অভিযানে চার জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এসআই (নিরস্ত্র) মো. নুর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার ‘কুচাই পশ্চিম বন’ নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন-হৃদয় মাহমুদ, সামাদ, সফাত আহমদ ও আমির হোসেন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা রুজু করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসএ/সিলেট