নগরীতে ভারতীয় মদসহ সিএনজি অটোরিকশা জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীতে পুলিশের অভিযানে একটি সিএনজি অটোরিকশাসহ ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় সিএনজিতে থাকা আসামিরা পালিয়ে যায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১১টায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকায় ‘আমানা’ নামীয় দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় একটি সিএনজি অটোরিকশা (রেজি. নং সিলেট থ-১১-৭০৪২) থামার সংকেত দিলে চালক ও তার সহযোগীরা চৌকিদেখীস্থ মেসার্স সুরুজ এন্টারপ্রাইজের সামনে গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে ৩৭৫ এমএল আকারের ‘AC Black Pure Grain Deluxe Whisky (Produce of India)’ ব্র্যান্ডের ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্যের অবৈধ কারবার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এসএ/সিলেট