কোনো ধরনের ষড়যন্ত্র ফুটবলের বিজয় ঠেকাতে পারবে না: চাকসু মামুন

post-title

ছবি সংগৃহীত

কোনো ধরনের ষড়যন্ত্র ফুটবলের বিজয় ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও  সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, নির্বাচনের মাঠে ফুটবলের গণজোয়ারে ঈর্ষান্বিত প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এই অঞ্চলের মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে, তখন একটি বিশেষ মহল নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনমতকে উপেক্ষা করে কোনো ধরনের নীল নকশা এই অঞ্চলের মানুষ মেনে নেবে না।

শুক্রবার বাদ মাগরিব কানাইঘাট সুরইঘাট বাজারে ফুটবল মার্কার সমর্থনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

এর আগে ১ নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নের নয়াবাজার, ডাউকেরগুল, ভালুকমারা ও বড়চতুল মালিগ্রাম বাজারে ফুটবলের গণসংযোগ ও পথসভা করেন।

চাকসু মামুন আরও বলেন,  সবার সহযোগিতা নিয়ে উন্নয়ন, শান্তি ও  সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের মডেল এলাকা হিসেবে করত চাই। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাাদের সমর্থন ও সহযোগিতা দরকার।

তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  আপনারা পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই।

পৃথক এসব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম,
কানাইঘাট  উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক চৌধুরী চেয়ারম্যান,, সাবেক সহ সভাপতি ওয়েছ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, সাবেক কোষাধ্যক্ষ আবুল বাশার,  প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আলী, বিএনপি নেতা মিজানুর রহমান , নজরুল ইসলাম, জহির উদ্দিন মেম্বার, গিয়াসউদ্দিন, এবাদ মেম্বার, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাদিক শিকদার প্রমুখ।

এসএ/সিলেট