জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত ফটো সাংবাদিক নাসির

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ধরা’র যৌথ আয়োজনে ‘প্রকৃতি ও পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। এতে পুরস্কার অর্জন করেছেন ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি  হাসান হাফিজ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ফটো সাংবাদিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে শেখ আশরাফুল আলম নাসিরের তোলা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিনের টিলা কেটে পরিবেশ ধ্বংসের একটি প্রামাণ্য আলোকচিত্র তৃতীয় স্থান অর্জন করে। পরিবেশ বিপর্যয় ও পাহাড় কেটে পাথর উত্তোলনের বাস্তব চিত্র তুলে ধরা এই ছবিটি বিচারকদের প্রশংসা কুড়ায়।

এছাড়াও একই আয়োজনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর আরও দুটি আলোকচিত্র স্থান করে নেয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় শেখ আশরাফুল আলম নাসির এই স্বীকৃতিকে পরিবেশ ও প্রকৃতি রক্ষার সংগ্রামের প্রতি সম্মান হিসেবে উল্লেখ করেন এবং সহকর্মী, শুভানুধ্যায়ী ও সকলের কাছে দোয়া কামনা করেন।

এসএ/সিলেট