নগরীতে পুলিশের অভিযানে ২ মাদককারবারী আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের শাহপরান (রহঃ) থানার পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১১টায এসআই (নি.) খন্দকার জাফর ইমামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহর ব্লক-এ, রোড নং-০২, বাসা নং-০৬-এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন নগরীর শিবগঞ্জ নবারুন-৬৪, সোনারপাড়ার মৃত ইলিয়াছ মিয়ার পুত্র হেলিম আহমদ। বর্তমানে নবারুন-২০২, সোনারপাড়া, শিবগঞ্জ এলাকায় বসবাসরত এবং বাবলু নগরীর গোলাপবাগ এলাকার মৃত ময়না মিয়ার পুত্র। এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট