'শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে '- চাকসু মামুন
নিজস্ব প্রতিবেদক
৩১/০১/২০২৬ ০৮:৫৪:৩৭
সংগৃহীত
শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।' তিনি বলেন, ভোট হলো একটি পবিত্র আমানত। জনগণ তাদের সেই পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। সবার সহযোগিতা নিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের একটি মডেল এলাকা বানাতে চাই।
রবিবার বিকেলে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে ফুটবল মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপরোক্ত কথা গুলো বলেন। এরপর কালীগঞ্জ বাজারে চাকসু মামুনের নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
চাকসু মামুন আরও বলেন, ফুটবলের গণজোয়ার দেখে একটি মহল পরিকল্পিত ভাবে অপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এসব ষড়যন্ত্রের জবাব দিবে।
, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাাদের সমর্থন ও সহযোগিতা দরকার।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য বহিষ্কৃত জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ প্রমুখ।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ এর নির্বাচন নয়। এ নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। জুলাই...
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর...
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ ও নৌকার...