বিশ্বনাথে বিপুল পরিমাণ ইয়াবাসহ...
সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে ইলেক্ট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের চালান উদ্ধার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের একটি দল সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালায়। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকার বনবিভাগের পরিত্যক্ত বিল্ডিং অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতর একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
এগুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসময় কাউকে খোঁজে পায়নি র্যাব। উদ্ধারকৃত পাওয়ার জেল এবং নন ইলেকট্রিক ডেটোনেটর নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এগুলো সিলেটের গোয়াইনঘাথানায় হস্তান্তর করা হয়।
এসএ/সিলেট