ওয়ার্ক পারমিটে বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ আত্মসাত : প্রতারক গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীর নাইওরপুল থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেফকারকৃত মামুন ওয়ার্ক পারমিটের ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা আত্মসাত করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন শাহপরাণ থানার পীরেরবাজার এলাকার মৃত মো. মাহমুদ আলী ও বানেছা বেগমের ছেলে।

পুলিশ জানায়. মামুন ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ পাঠানোর নামে তার স্মার্ট এডুকেশন অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে একজন ভুক্তভোগীর কাছ থেকে ৩২ লাখ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ভুক্তভোগীর আদালতে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা নং- ৪২, তারিখ- ১৯/১০/২০২৫ খ্রিঃ, ধারা- ৪২০/৪০৬/৫০৬(২), পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

মামুন ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণ করে আত্মগোপনে চলে যায়। প্রতারণার কাজে আসামির স্ত্রীও জড়িত রয়েছে । সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট