১১ জন হিফয সম্পন্নকারী ছাত্রকে পাগড়ী ও সনদ প্রদান, জাতীয় হিফজ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য ও শিক্ষক-প্রবাসীদের সম্মাননা

দোয়ারাবাজার নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ী বিতরণ

post-title

তাজিদুল ইসলাম

গত শুক্রবার ( ২৩ জানুয়ারী) নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও পাগড়ী বিতরণী মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী বিতরণ করেন ওলিয়ে কামেল আল্লামা গোলাম হোসাইন সৎপুরী (রঃ)-এর সুযোগ্য সাহেবজাদা, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান।

এ বছর নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোট ১১ জন হিফয সম্পন্নকারী ছাত্রকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হিফয ইবতেদায়ী গ্রুপে অংশগ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ছাত্র মোঃ মেহেদি হাসান শাহরান ৩য় স্থান অর্জন করায় মাওলানা মুহাম্মদ আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও অত্র হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হাই-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে সম্পৃক্ত প্রবাসী ব্যক্তিবর্গদের মধ্যে নরসিংপুর গ্রামের কৃতিসন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সুহেল, নরসিংপুর গ্রামের কুরিয়া প্রবাসী আব্দুল ওয়াদুদ, প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ইতালি প্রবাসী আশিকুর রহমান এবং ইতালি প্রবাসী হাফিজ মহি উদ্দিন আমিন। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা ছাদিকুর রহমান, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাদির বাবুল এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মাহফুজ রহমান বাহার।

মাওলানা মুহাম্মদ আব্দুল হাই ফাউন্ডেশনের সৌজন্যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হওয়ায় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় মাওলানা ছাদিকুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হওয়ায় মাওলানা মুজিবুর রহমান ও এজাজুল হককেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের সাফল্য অর্জন এবং বিভিন্ন প্রতিযোগিতা ও বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতিবাচক সুনাম অর্জন করায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাদির বাবুলসহ সকল শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আবু সালেহ মুহাম্মদ আব্দুল হাই।

টিএ/ছাতক