সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী...
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক...
ছবি সংগৃহীত
নগরীতে কলেজছাত্রী অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। শনিবার গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাব্বির দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ছোট খোদাতপুর গ্রামের মো. আবদুর রহিমের ছেলে।
র্যাব জানায়, গত ১৪ জানুয়ারি মহানগরের জালালাবাদ থানাধীন শাহখুররম ডিগ্রি কলেজের এক ছাত্রী অপহৃত হয়। ওইদিন বিকালে ছাত্রীর বাবার কাছে ফোন দিয়ে অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ছাত্রীর বাবা জালালাবাদ থানায় সাব্বিরকে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পর র্যাব ছায়াতদন্ত শুরু করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার ও অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরে ছাত্রী ও গ্রেফতারকৃতকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।
এসএ/সিলেট