সিলেট থেকে নতুন মন্ত্রিসভায় কারা...
নির্বাচনে বিপুল সংখ্যাঘরিষ্টতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় ২৪ বছর পর সরকারের দায়িত্ব নিতে যাওয়া দলটির নতুন মন্ত্রীসভায় কারা থাকছেন এনিয়ে...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শরিষপুর গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরিষপুর গ্রামের মৃত মারফত আলীর পুত্র সুমন মিয়ার বসতঘরে এই চুরির ঘটনাটি ঘটে।
তবে চুরির এই ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মনে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন মিয়া বিশ্বনাথ জোনালে ‘প্রাণ’-এর ডিলারশিপ ব্যবসার করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্ত্রী সেলিনা বেগম ঘরের গ্রিলের তালা লাগিয়ে পাশে বাসায় বেড়াতে যান। ওই সময় সুমন মিয়া তার কর্মস্থলে ডিউটিরত ছিলেন। রাত ৮টার দিকে সেলিনা বেগম বাসায় ফিরে দেখেন, চোরেরা কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ এবং ২ ভরি রূপা লুটে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বামী সুমন মিয়াকে জানানো হলে তিনি ‘৯৯৯’-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই অণিক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়–য়া জানান, "কলাপসিবল গেটের তালা ভেঙে চোরেরা বসতঘরের ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এসএ/সিলেট