সিলেট থেকে নতুন মন্ত্রিসভায় কারা...
নির্বাচনে বিপুল সংখ্যাঘরিষ্টতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় ২৪ বছর পর সরকারের দায়িত্ব নিতে যাওয়া দলটির নতুন মন্ত্রীসভায় কারা থাকছেন এনিয়ে...
ছবি সংগৃহীত
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নির্বাচনী জনসভা। সকাল ১০টার পরেই সভাটি শুরু হওয়ার কথা। তবে সকাল ৯টার পর থেকেই নেতাকর্মীরা আলিয়া মাঠে জড়ো হতে শুরু করেছেন। ইতিমধ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এ সভার মধ্যদিয়ে।
সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রাতেই সিলেটে পৌঁছেছেন। হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন তারা বুধবার রাতে।
এদিকে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা গেছে তাদের। এছাড়া বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থন করেন। সময় যত গড়াচ্ছে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
জানা যায়,মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পূর্ণ হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। সমাবেশস্থল থেকে সিলেট বিভাগে ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিযে দেবেন তারেক রহমান।
এসএ/সিলেট