শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে বিক্ষোভ

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন প্রার্থী ও সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এই দাবিতে বিক্ষোভ করেন তারা। সেখান থেকে প্রার্থীদের একটা প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে গেছে।

বিক্ষোভ কর্মসূচিতে শাকসুতে শিবিরের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, গতকাল আমরা প্রশাসনের সঙ্গে বলেছি যে, যেভাবেই হোক চেম্বার জজ আদালতের মাধ্যমে আগামীকাল বুধবার শাকসু নির্বাচন করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বোচ্চ চাপ দেওয়া হবে। কেননা আমাদের দাবি যৌক্তিক।

শিবিরের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ২৮ বছর পর আজ আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কারণে নির্বাচন হয়নি। গতকাল চেম্বার জজের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। আজকে আদালতের শুনানি হবে। আশা করছি, চেম্বার জজ শাকসু নির্বাচনের পক্ষে রায় দেবেন।

এদিকে, দুপুর ১২টা ৫৭ মিনিটে উপাচার্য কার্যালয়ে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। এ সময় আন্দোলনকারীরা তাকে 'দালাল' বলে অভিহিত করে স্লোগান দেন।

এসএ/সিলেট