হবিগঞ্জের ৪৬ কেজি গাঁজাসহ যুবক আটক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সড়ক (বুড্ডা) এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৬ কেজি গাঁজাসহ মুক্তার হোসেন নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত মুক্তার হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান আটকের এ তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট