একসঙ্গে ৩০ প্রবাসী বাংলাদেশির মরদেহ...
কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকে: বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দোতালয় প্রধান মোঃ মনিরুজ্জামান তথ্যটি বাংলাদেশের অবস্থিত কুয়েতের ব্যবসায়ী ও প্রবাসীদের অবগত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার।
এখন থেকে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তবে দেশ থেকে আসা পণ্যগুলো আন্তর্জাতিক মানের কিনা, ট্রেডমার্ক, ওজন ইংরেজি ও আরবি লেখা নাম মেয়াদ উত্তীর্ণ তারিখ সহ প্যাকেটের গায়ে যুক্ত আছে কিনা বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো করে খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, এর আগে কুয়েত সরকার স্বাস্থ্য ও মানসংক্রান্ত উদ্বেগ দেখিয়ে মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত সরকার।
এসএ/সিলেট