কালো টাকার ছড়াছড়িসহ নানা অভিযোগ-শঙ্কা...
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা...
ছবি সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রোববার (১৮) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারআশরাফুল ইসলাম। এসময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি মানবতার প্রতীক। দুর্যোগ, মহামারি কিংবা যে কোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা, ভূমিধস ও জলবায়ুজনিত ঝুঁকির ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। তাই আগাম প্রস্তুতি, দক্ষ স্বেচ্ছাসেবক দল গঠন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও দলগত কাজের মাধ্যমে সিলেট ইউনিটকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি, মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, নির্ঝর রায় ,আবু সাইদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ, আলিমুল এহসান চৌধুরী, জাহেদ আহমদ তালুকদার, তাহমিনা হাসান চৌধুরী, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন।
সভা শেষে একটি মানবিক, স্বচ্ছ ও গতিশীল রেড ক্রিসেন্ট ইউনিট গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে প্রথম সভার কার্যক্রম সমাপ্ত হয়।
এসএ/সিলেট