১২বস্তা চা-পাতা জব্দ! গ্রেফতার-২

কানাইঘাট থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান জোরদার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে। কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ প্রতিদিন চোরাচালনা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক সহ জড়িতদের চোরাকারবারীদের গ্রেফতার এবং চোরাচালানী বহনের যানবাহন আটক করে নিয়মিত মামলা করছে।

সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে থানা পুলিশ একটি অটোরিক্সা সিএনজি গাড়িতে ৬ বস্থায় মোট ২২৪ কেজি ভারতীয় চা-পাতা আটক করে। এসময় সিএনজি গাড়ির চালক উপজেলার কালিনগর গ্রামের আমান উল্লাহর পুত্র আলিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানা গ্রেফতারকৃত সহ অজ্ঞাতনামা আরো ১জন আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।

অপরদিকে বুধবার দুপুরে পৌরসভার নয়তালুক এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সা সিএনজি গাড়িতে রাখা আরো ৬টি বস্তায় ২৪০ কেজি ভারতীয় চা-পাতা আটক করে থানা পুলিশ। এ সময় সিএনজি চালক উপজেলার বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র আলিম উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ ঘটনায় থানায় আরো একটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। আটককৃত চা-পাতার বাজার মুল্যে ১ লাখ ২০ হাজার বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম যোগদানের পর থেকে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে যাচ্ছে পুলিশ।

এসএ/সিলেট