আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- আলী আকবরের স্ত্রী আলিফ জান, বাবুল্যার ছেলে রইছ মিয়া ও মতিন মিয়া এবং মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কামাল মিয়া। গ্রেফতারকৃত সবাই গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এছাড়াও নিয়মিত মামলার আওতায় আরও চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. ইব্রাহীম ফকির ও তার স্ত্রী মোছা. মোর্শেদা খানম, মারজিয়া এবং রহিমা বেগম ওরফে ফাতেমা। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত গোয়াইনঘাট থানার মামলা রয়েছে। যা সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তামাবিল বিওপি কর্তৃক দায়ের করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
এসএ/সিলেট
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এ...
জৈন্তাপুরের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে...