ভোট গণনা শেষ না হওয়া...
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহবান জানিয়েছেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ...
ছবি সংগৃহীত
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গিয়েছেন। তিনি বলেন, বেগম জিয়া মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, বাকস্বাধীনতা অর্জন, গণতন্ত্রের জন্য নিজে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, তারপরও বাকশালী- ফ্যাসিবাদীদের কাছে নতি স্বীকার করেননি।
তিনি আরও বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার নীতি-নৈতিকতা, আদর্শের উত্তরসূরী, তাদের দেখানো পথেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।
সোমবার (১২ জানুয়ারী) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। পৃথক দোয়া মাহফিল পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী এক বছরের মধ্যে এই অঞ্চলে পরিবর্তনের দৃশ্য চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর গোয়াইনঘাট উপজেলার মানুষের সাথে কি ধরণের অবিচার করা হয়েছে, তা জাতির সামনে তুলে ধরতে হবে। উন্নয়নের নামে লুটপাটকারী, ফ্যাসিবাদী, বাকশালী- মুখোস জাতির সমানে তুলে ধরতে হবে।
বিশাল এই জনপদের ১৩টি ইউনিয়নে না আছে ভালো কোন রাস্তাঘাট, না আছে ভালো স্কুল-কলেজ-মাদ্রাসা, নেই কোন আধুনিক ক্লিনিক-হাসপাতাল। মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত কোন এলাকায় আছি, যে দিকে দৃষ্টি পড়ে সেদিকেই চরম বেহাল দশা।
পৃথক দোয়া মাহফিল অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিকাত আলী, সিলেট জেলা ছাত্রদল নেতা আফজাল হোসেন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, শ্রমিকদের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, ময়না মিয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন, তাঁতীদল নেতা সিরাজুল ইসলাম, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মন্নান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য মো: কিবরিয়া, তোয়াকুল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিক আহমদ , নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর নুর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন।
এসএ/সিলেট