এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই : চাকসু মামুন
আমাদের মামুন এসেছেন ' ঘোষণায় কানায় কানায় পূর্ণ মাঠ
নিজস্ব প্রতিবেদক
০৬/০১/২০২৬ ০২:৫০:১৭
সংগৃহীত
এশার নামাজের পরপরই মসজিদের মাইক থেকে ভেসে আসলো ' আমাদের চাকসু মামুন এসেছেন' আপনারা সবাই মাঠে চল আসুন'। ঘোষণার পাঁচ মিনিটের মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মঙ্গলবার রাত পৌনে আট টার দিকে এলাকাবাসীর পক্ষে ঘোষণাটি করেন বড়দেশ পরগণার বিশিষ্ট মুরব্বি এবাদুর রহমান মেম্বার।
স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) এর সমর্থনে বড়দেশ পরগণাবাসীর উদ্যোগে এ আয়োজন ছিল। এতে প্রবীণ মুরব্বি, যুব সমাজ সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
নিজ এলাকায় আবেগঘন কন্ঠে স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন বলেন,
আপনাাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে জকিগঞ্জ- কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন করতে চাই। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
স্থানীয় মুরব্বিরা বক্তব্যে বলেন, চাকসু মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা তাকে সংসদে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকেঐক্যবদ্ধ হতে হবে।
এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন ডা.ফারুক আহমদ, ডা.ইয়াকুব আলী, এবাদ মেম্বার প্রমুখ।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক কিছু রুটে বিঘ্ন ঘটলেও সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে...