সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ প্রার্থী

post-title

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ টি আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন সংগ্রহকারীর তুলনায় দাখিলকারীর সংখ্যা কিছুটা কমেছে।

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

মনোনয়নপত্র দাখিল করলেন যারা : সিলেট-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র প্রনব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব্ বাংলাদেশ এর মো. শামীম মিয়া, গণ অধিকার পরিষদ এর আকমল হোসেন, এনসিপি এর এহতেশামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাহমুদুল হাসান, খেলাফত মজলিস এর তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সঞ্জয় কান্দি দাস।
সিলেট-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মোছা. তাহসিনা রুশদীর, স্বতন্ত্র মো. আবরার ইলিয়াস, গণফোরাম এর মো. মুজিবুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মো. আব্দুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস এর মুহাম্মদ মুনতাছির আলী, গণঅধিকার পরিষদ এর জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুস শহীদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. আমির উদ্দিন।
সিলেট-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর লোকমান আহমদ, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিস এর দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস এর মুসলেহ উদ্দিন রাজু ও স্বতন্ত্র মইনুল বাকর।  
 
সিলেট-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মো. রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদ এর জহিরুল ইসলাম, খেলাফত মজলিস এর আলী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান।
সিলেট-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসেন খান, স্বতন্ত্র মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ফয়সল আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র পার্টি মো. ফখরুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নুর ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এমরান আহমদ চৌধুরী।  



এসএ/সিলেট