কানাইঘাটে শাহাব হত্যার বিচার দাবি...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
ছবি সংগৃহীত
বিয়ানীবাজার পৌরসভায় ১৫৫ পিস ইয়াবা ও বিড়িসহ শিব্বির আহমদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ছদ্মবেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও বিড়িসহ তাকে আটক করে। এ সময় ১৫৫ পিস ইয়াবা ও বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা ও বিড়ি বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এই ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এসএ/সিলেট
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...