নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি...
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা...
ছবি সংগৃহীত
সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর বাগবাড়ি থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রিকাবীবাজার, লামাবাজার, শেখঘাট, কাজিরবাজার ব্রিজ, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার ও আম্বরখানা হয়ে মদিনা মার্কেট পয়েন্টে এসে পথসভায় পরিণত হয়।
শতশত মোটরসাইকেলের এই শোডাউনে পুরো নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
মদিনা মার্কেটে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ‘এটি ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জনমতের প্রতিফলন। আগামী নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি মাইলফলক হয়ে উঠতে পারে। তাই সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান—গণতন্ত্র ও জনগণের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ হই।’
তরুণদের সম্ভাবনাকে সামনে রেখে তিনি আরও বলেন, ‘তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্ববোধ দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমার লক্ষ্য এমন একটি দেশ-যেখানে সুশাসন, কর্মসংস্থান, শিক্ষা ও সম্মান নিশ্চিত হবে। শাপলা কলির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’
তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে তরুণ সমাজকে প্রধান চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে চান তিনি। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াকে তার অগ্রাধিকার বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, হামিদুর রহমান খোকন, রিয়াজুল ইসলাম, জুনায়েদ আহমদ সুলতান, আখলাকুর রহমান, রিয়াজ উদ্দিন রেশম, হামিদুর রহমান, বেলাল আহমদ, নুরুজ্জামান আহমদসহ আরও অনেকে।
এসএ/সিলেট
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা...
সিলেটের সুরমা বাইপাস মোড়ের বনফুল শো-রুমের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মশলার চালান পাওয়া গেছে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ জুন)...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু এনজেএল ফাউন্ডেশনের এই...
গোলাপগঞ্জের পৌর ছাত্রলীগের সর সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোররাতে উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে...