বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জকিগঞ্জ ও কানাইঘাটে দোয়া অনুষ্ঠিত

post-title

সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে জকিগঞ্জ ও কানাইঘাটে পৃথক খতমে শিফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এ আয়োজন করে। পৃথক এ  দোয়া মাহফিলে অংশ নেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। 

রবিবার বাদ আসর কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ও বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে পৃথক এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ , সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ জনি, নজরুল ইসলাম রুকন, উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, 
যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ,  ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, পৌর কৃষক দলের আহবায়ক রাশেদুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম , শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া আহমদ, 
বিএনপি নেতা শামসুল ইসলাম, খসরু, শাহ জামাল,  সালিশ ব্যক্তিত্ব আবুল কাশেম খান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক