কানাইঘাটে শাহাব হত্যার বিচার দাবি...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ফিরতি একটি টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে ১৮২ পিস ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটকরা হলেন, গাজিপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাও এলাকার মানিক মিয়ার পুত্র রবিন মাহমুদ ও সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলি বেপারীর পুত্র জাকির হোসেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে পুলিশ।
ওইদিন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং হতে টুরিস্ট বোঝাই ফিরতি একটি বাসে তল্লাশী চালায়। এ সময় তল্লাশীতে ১৮২ পিস ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা এই কম্বলগুলো পাচারের কথা স্বীকার করে। পুলিশ জানায় আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. উছমান গনি। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে পুলিশ।
এসএ/সিলেট
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...