নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি...
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা...
সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে মতবিনিময় সভা
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটের জনগণ বরাবরই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য গেলে সেবার পরিবর্তে হয়রানির শিকার হয়। সেখানে গেলে প্রয়োজনীয় ডাক্তার, ওষুধপত্র, বেড পাওয়া যায় না। আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ এ আসনের স্বাস্থ্যখাতে আমুল পরিবর্তনের চেষ্টা করবো। মানুষজন আর হয়রানির শিকার হবেন না।
তিনি মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত সেন্টার কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেট এমএজি ওসমানী হাসপাতালের শয্যা সংখ্যা রোগীর চাহিদা অনুযায়ী ২৫০০- তে উন্নীত করে এবং ব্যবস্থাপনা উন্নত করে সেবা নিশ্চিত করবো। শহীদ শামসুদ্দিন হাসপাতালে নতুন বিল্ডিং করে এবং ব্যবস্থাপনা উন্নত করে সেবা নিশ্চিত করার চেষ্টা করবো।
এছাড়াও সিলেটের বিশেষায়িত হাসপাতাল তথা হার্ট ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনকে আরো বেশি পরিমাণ সরকারি নীতি ও আর্থিক সহযোগিতা দিয়ে রোগীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সমাজসেবী মাওলানা ইসকন্দর আলীর সভাপতিত্বে ও ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা ও সেক্রেটারী মাওলানা আল ইমরান।
এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আলতাফুর রহমান, মাওলানা গওহর আহমদ, ইমরান আহমদ, মো. সমর আলী, মাওলানা ফারুক আহমদ, মো. গোলাম রাব্বানী ও মইনুল ইসলাম প্রমূখ।
এদিন রাতে তিনি ৩নং খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যক স্থানীয় জনতা অংশ নেন।
এসএ/সিলেট
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা...
সিলেটের সুরমা বাইপাস মোড়ের বনফুল শো-রুমের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মশলার চালান পাওয়া গেছে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ জুন)...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু এনজেএল ফাউন্ডেশনের এই...
গোলাপগঞ্জের পৌর ছাত্রলীগের সর সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোররাতে উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে...