কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
ছবি সংগৃহিত
গত তিনদিন ধরে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকার দ্রæত কোনো সিদ্ধান্ত না নিলে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কলেজ ইউনিটের শিক্ষকরা দাবি সংবলিত ব্যানার নিয়ে কর্মবিরতি পালন করছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত। আমাদের সঙ্গে বা আমাদের পরে বিভিন্ন ক্যাডারের ব্যাচগুলো পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। তাই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সারাদেশেই কর্মবিরতি পালন করছি।” তিনি আরও জানান, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেষ্টা করছেন।
শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. এবিএম মোখলেছুর রহমান বলেন, “আন্দোলনরত শিক্ষকদের দাবি অবশ্যই ন্যায্য। তারা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত। আশা করি, একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল হাসান, মোঃ নুরুন্নবী, মো ফজলুল হকসহ আরও অনেকে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...