শাবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
ছবি সংগৃহিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল ও ছেলেদের বিজয়-২৪ হলে পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টায় নারী শিক্ষার্থীদের আবাসিক হলের প্রভোস্টবৃন্দের কাছে ফিল্টার হস্তান্তর করেন সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় উপস্থিত ছিলেন শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শিবির সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘মেয়েদের আবাসিক হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা। আমরা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যর কথা চিন্তা করে আবাসিক হলে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এই পানির ফিল্টার স্থাপন করেছি।
শিক্ষার্থীরা যেন নিরাপদ ও মানসম্মত পানি পান করতে পারে সেটিই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নারী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখব।’
এ বিষয়ে ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, ‘শুধু পানির ফিল্টার না, এর আগেও ছাত্রশিবির আমাদেরকে ‘ফার্স্ট এইড বক্স’ দিয়েছে। তাদের পাশাপাশি ছাত্রীসংস্থাও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। পানির ফিল্টার শিক্ষার্থীদের জন্য খুব বেশি প্রয়োজন ছিলো। এরকম ভালো কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক সেই প্রত্যাশা করছি।’
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান...
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...