কানাইঘাটে শাহাব হত্যার বিচার দাবি...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
ছবি সংগৃহিত
সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার এবং মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এই তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার।
জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমানোর জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার এবং মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে।’
উল্লেখ্য, এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকেরা।
এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতারা সম্পৃক্ত আছেন বলে পুলিশ জানায়।
এসএ/সিলেট
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...