জৈন্তাপুরে যাত্রবাহী বাসে মিলল ৮৫টি...
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ছবি সংগৃহিত
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর কুমারপাড়াস্থ এসএমসিসিআই এর ক্রয়কৃত ভূমিতে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সভাপতি খায়রুল হোসেন, প্রতিষ্ঠাতা ১ম সহ-সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, প্রতিষ্টাতা পরিচালক জিয়াউল গণী আরিফীন, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল মতিন, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, প্রাক্তণ পরিচালক অজয় কুমার ধর, সদস্য আব্দুল আহাদ চৌধুরী শামীম, সুব্রত ধর, মো. আব্দুল মুমিন, ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান আকাশ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এসএমসিসিআই এর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, নিজস্ব ক্রয়কৃত ভূমিতে মেট্রোপলিটন চেম্বার ভবন নির্মান হচ্ছে এটা চেম্বারের জন্য একটা বড় অর্জন। তিনি চেম্বারের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন চেম্বার ভবনের চমৎকার নকশা দেখে প্রসংশা করেন। তিনি চেম্বার ভবনে আধুনিক সকল সুযোগ-সুবিধা রাখার আহবান জানান এবং সফলভাবে ভবনের কাজের পরিসমাপ্তি কামনা করেন।
এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গণী, রাসেল আহমদ, মিদহাত আব্দুজ জাহির মিশু, মো. আক্তার হোসেন, বাদশা মিয়া, মসরুদ মিয়া, মাচুম আহমদ, মস্তাক মিয়া, মো. রফিক, সেলিম মিয়া, সালাম আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী ।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে...
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার...
এই দেশের মত সম্প্রীতি আর কোথাও নেই। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য...
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নগরের টিলাগড়ে বর্ণাঢ্য র্যালি...
সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন করেছে ডাক বিভাগ। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী...