কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ছবি সংগৃহীত
সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। ইদানিং ঢাকা সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বাড়ার সুযোগে ট্রেনের টিকেট কালোবাজারিদের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
‘টিকিট যার, ভ্রমণ তার’- এই স্লোগানকে সামনে রেখে র্যাব-৯ টিকিট কালোবাজারি রোধে মাঠে নেমেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে।
সিলেটের বিশেষ অভিযানে প্রথম দিনেই টিকেটে নামের অমিল, টিকেট মূল্যের অধিক দুরত্বে ভ্রমন এবং বিনা টিকিটে ভ্রমন করার দায়ে পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের অন্তত ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে। র্যাব জানায়, অভিযান চলবে নিয়মিতভাবে। যাত্রী হয়রানি ও টিকিট বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, টিকেট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকিট শেষ হয়ে যায় এবং পরে সেই টিকেটগুলো অধিক দামে কালোবাজারিদের নিকট হতে সাধারণ যাত্রীরা ক্রয় করেন।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...