পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়তে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...
মানববন্ধনে খান জামাল
ছবি সংগৃহিত
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেছেন, জরাজীর্ণ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসন করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে।
আশা করছি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জনদুর্ভোগ নিরসন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। সংশ্লিষ্টদের শুভ বুদ্ধির উদয় না হলে এবং এর ব্যতয় ঘটিয়ে জনগণের মুখামুখি দাড়ালে উদ্ধত পরিস্থিতির দায়ভার সওজ কতৃপক্ষকে নিতে হবে। জনগনের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আয়েসী জীবনযাপন করবেন আর জনগন দুর্ভোগ পোহাবে তা চলতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীরবর্তী ফেরিঘাটে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম আহমদ নেহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মইন উদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন পাপ্পু, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও (সিএনজি-৭০৭) শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফখরুল ইসলাম পাপলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, ফেঞ্চুগঞ্জ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, এহসান সাহেদ,ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সহ সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জেবুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক টুটুল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন শ্রমিক নেতা ওয়াসিম আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউর রহমান কাওসার। মানববন্ধন পরিচালনা করেন বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সল।
প্রখর রৌদ্র উপেক্ষা করে মানববন্ধনে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...
মহানগর বিএনপির আওতাধীন ৩৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক মো. কাহির আহমদ এবং সাংগঠনিক...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) উপদেষ্টা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে দৃষ্টি...
জকিগঞ্জ উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট আর্কাডিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে...