এলাকার গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া জাতীয়...
জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারন সম্প্দক, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী...
সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলন
ছবি সংগৃহীত
ছাতক-দোয়ারাবাজারকে একটি আধুনিক ও মডেল অঞ্চলে রূপান্তর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য প্রয়োজন, আর সাংবাদিকরা হতে পারেন এই পথচলার অন্যতম সহযাত্রী, এমন বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ছাতক পৌর শহরের নিজ বাসভবনে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে আমি সবসময় ছাতকের সাংবাদিক সমাজকে সঙ্গে চাই। তৃণমূল পর্যায় থেকে আমি ব্যাপক সমর্থন পেয়েছি। এখন দল থেকে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে প্রস্তুত।”
মতবিনিময় সভায় ছাতকের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক বাংলাবাজার প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক আমার দেশ প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোশাহিদ আলী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক জবাবদিহি প্রতিনিধি ফজল উদ্দিন, এনটিভি ইউরোপ প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি এ আর সায়েম, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি মোহাম্মদ জানে আলম, জামরুল ইসলাম রেজা ও দিলোয়ার হোসেন জয় প্রমুখ।
মিলন তার বক্তব্যে আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। এখানে যেকোনো ভুলত্রুটি তুলে ধরা হলে আমরা তা সংশোধন করতে পারব। উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং সহযোগিতা আমাদের পথ চলাকে আরও মসৃণ করবে।”
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি বিভিন্ন উন্নয়ন ভাবনা শেয়ার করেন এবং ছাতক-দোয়ারাবাজারের সার্বিক অগ্রগতিতে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
এসএ/সিলেট
জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারন সম্প্দক, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী...
সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম-কে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। বৃহস্পতিবার...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জেলা...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার...
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...