আদালতের নির্দেশে কানাইঘাট লোভাছড়া...
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
ছবি সংগৃহিত
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ঝুলেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ।
তিনি ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয়। দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি টানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো। ২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।
এসএ/সিলেট
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।...
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮...