আদালতের নির্দেশে কানাইঘাট লোভাছড়া...
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
ছবি সংগৃহিত
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে ঝাড়ু হাতে বর্জ্য অপসারণে রাস্তায় নেমে পড়লেন। এসময় কিছু সরকারি কর্মকর্তা ও সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে অনুসরণ করেন। সবাই মিলে পৌনে দুই ঘণ্টার মধ্যে আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন।
শনিবার সকাল সাড়ে সাতটা সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও সিটি করপোরেশনের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শহর পরিষ্কার রাখতে এমন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। নগরের সার্কিট হাউসের সামনের অংশ, জালালাবাদ পার্ক ও কিনব্রিজ এলাকায় এ কর্মসূচি করা হয়েছে। এ সময় কয়েক বস্তা আবর্জনা অপসারণ করা হয়।
সকাল সোয়া নয়টা পর্যন্ত চলে এ কর্মসূচি। শুরুতেই জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। তাঁর সঙ্গে থাকা অন্যরাও তখন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্কাউট, বিডি ক্লিন সিলেটসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক বলেন, এই শহর আমাদের সবার। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।
টানা আড়াই দুই ঘণ্টা পরিচ্ছন্নতা কর্মসূচিতে ছিলেন সারওয়ার আলম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনামুক্ত, সুন্দর সড়ক আর সেতু আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করেন, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখেন, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।
সিলেটের জেলা প্রশাসক আরও বলেন, শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করতে হবে। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন-এগুলো একসঙ্গে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।
এসএ/সিলেট
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।...
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮...