২০২৭ সালের হজের নিবন্ধন...
আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে ২০২৭ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া। এই আর সময় আর বাড়ানো হবে না।রোববার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত...
ছবি সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের দূর্গাপূজায় সারা দেশে ৩১ হাজার ৫২৬ পূজামন্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর হতে দুর্গাপূজাকে কেন্দ্র যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়াও ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
র্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে দুর্গা পূজাকে কেন্দ্র্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য পেলে তা র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এ ছাড়াও দুর্গা পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এসএ/সিলেট
আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে ২০২৭ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া। এই আর সময় আর বাড়ানো হবে না।রোববার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক...
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর)...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয়...