কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেটি রোডসংলগ্ন ওই শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ২৫ কেজি ওজনের ও ১৪ ফুট লম্বা বিশাল অজগরটি।
অজগরটির উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত সরে যান। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির অবস্থান নিশ্চিত করেন।
স্বপন দেব সজল জানান, অজগরটির ওজন প্রায় ২৫ কেজি উপরে এবং লম্বায় ১৪ ফুটের বেশী। পরে এটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আজ তিনি ২টি অজগর ও ১টি গন্ধুগোলক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্থান্তর করেছেন।
তার দাবি, বনভূমি উজাড় হওয়া ও খাদ্য সংকটের কারণে এ ধরনের বন্যপ্রাণী মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় চলে আসছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...