কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
ছবি সংগৃহিত
সিলেটের মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন ২২টি পোল্ট্রি ফার্মকে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত/নবায়ন বিহীনভাবে পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ০৭ ধারার মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার।
তিনি জানান, নিয়মিত অভিযানের প্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বিভিন্ন পোল্ট্রি ফার্মকে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত/নবায়ন বিহীনভাবে পরিচালনা করায় জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ছাড়পত্র না থাকার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর এলাকার অর্জুন পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, নবায়ন না থাকার জন্য তাপস পোল্ট্রি ফার্মকে ১০ হাজার, ছাড়পত্র না থাকার জন্য অভি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, শ্রীবাস পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, স্বপন পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মঙ্গলচন্ডি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, বাসুদেব পোল্ট্রি ফার্মকে ১০ হাজার, রনি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, বিকাশ পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, হরি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, ঝলক পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মিহির পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, সাগর পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মিন্টুর পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, সনাতন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, শাহিদ পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, মা পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, নীলকণ্ঠ পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, নয়ন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, সুমন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, রুহিত পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, অয়ন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার টাকা। সর্বমোট ২২টি পোল্ট্রি ফার্মকে মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই ২২টি পোল্ট্রি ফার্ম আদেশ পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।’
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...