ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য...
সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ...
ছবি সংগৃহিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে এসএমসিসিআই এর সভাপতি খায়রুল হোসেন এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এসময় নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম'কে এসএমসিসিআই এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় সভাপতি করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এসময় পুলিশ কমিশনার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্য ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর সভাপতি খায়রুল হোসেন,১ম সহ সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী ও কোষাধ্যক্ষ মো. জহির হোসেন। এসময় তারা বলেন, আমরা ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চাই। ব্যবসায়ীরা ভ্যাট ও ট্র্যাক্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। সিলেটের আইনশৃ:খলার উন্নয়নে ও ফুটপাত হকার মুক্ত রাখতে নবনিযুক্ত পুলিশ কমিশানকে আহবান জানান। সভায় এসএমসিসিআই এর বক্তারা সিলেটে কিশোর গ্যাং অপতৎপরতা রোধ এবং শহরে যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবি জানান। নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটের আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় এসএমসিসিআই পক্ষে বক্তব্য রাখেন সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলুমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, পিপিএম-সেবা, নগর বিশেষ শাখার অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন, উপ- পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসএমপি'র ডিসি ট্রাফিক মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিসি (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম, সহকারী পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মুহিবুর রহমান, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ...
নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বালুচর...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি আহ্বান...
‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিসচা মহানগর...
সিলেটকে সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড হিসেবে উল্লেখ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের সব...