কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ছবি সংগৃহিত
সিলেটে ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন ফরিদ মিয়া (৪৫) নামে এক রাখাল।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ওইসময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী একটি সরকারি জিপ গাড়ি কমপ্লেক্সের প্রধান গেট দিয়ে প্রবেশকালে ফরিদ মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ সাংবাদিকদের বলেন, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরেও গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজি তবারক হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাড়িচালককে আটক করা হয়। পরে বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে। নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতাম।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...