রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা...
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
ছবি সংগৃহিত
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে ১ সেপ্টেম্ববার সোমবার মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ও সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের দুর্যোগ মুহূর্তে কান্ডারী, একদলীয় শাসনের একমাত্র প্রতিবাদকারী জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়।
কর্মসূচীর মধ্যে ছিল বাদ জোহর শাহজালাল দরগাহ প্রাঙ্গণে ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত। বিকালে ওসমানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সংসদের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও মাষ্টার মোঃ সুলতান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিনুল ইসলাম বকুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা। বক্তব্য রাখেন ডাঃ শিহাব উদ্দিন, মোঃ জাহিদ নুর, সৈয়দ মুসলেহ উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃস্থায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জেনালে ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্্রীয় ভাবে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানিয়ে বলেন, বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত ভূখণ্ড স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী।
একাত্তরের দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে যার রণকৌশল ও নেতৃত্বে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। আজকের দিনে বঙ্গবীর ওসমানীর মত দেশপ্রেমিক মানুষের বড়োই প্রয়োজন। তাঁকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ রয়েছে।
তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার স্বার্থে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র বর্ণঢ্য জীবনী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান।
এসএ/সিলেট
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক...
কানাইঘাট সংবাদদাতা : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...