বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা,...
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...
ছবি সংগৃহিত
বৃহত্তর সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমুলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুলাউড়া জংশন স্টেশনের প্লাটফর্মে শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, আট দফা দাবি আন্দোলনের সমন্বয়ক আতিকুর রহমান আখই, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম চৌধুরী, সিলেটের আনম জামান চোধুরী, সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট আমিন উদ্দিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, পৌর জামায়াতের সভাপতি মোঃ রুহুল আমিন রইয়ব, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাউৎগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান,সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জুড়ী উপজেলারে পক্ষে সাংবাদিক কল্যাণ প্রসুন চম্পু, বিএনপি নেতা সুরমান আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, আব্দুস শুকুর সরকুম,সাংবাদিক মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, এইচডি রুবেল, ইউছুফ আহমদ ইমন, শামীম আহমদ, শেখ শহিদ উল্লাহ, শেখ সুমন, তাজুল ইসলাম, আজগর আলী ও আব্দুল মজিদ প্রমুখ।
সভায় আন্দোলনকারীরা আরও এক মাসের সময় বেঁধে দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাপক জন সমর্থন সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি এবং সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে রেলযাত্রীদের সাথে মতবিনিময়। ১৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সংগঠনের সাথে মত বিনিময়। ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এক বিশাল গণ অনশন কর্মসূচি পালিত হবে। এছাড়া অক্টোবর মাসের শুরুতে ৮ দফা দাবি আদায় না হলে ট্রেন অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, এটা সিলেটবাসীর ন্যায্য দাবি, ইতোমধ্যে সিলেট জুড়ে এই আন্দোলন বিস্তৃতি লাভ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে...
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।শনিবার ভোরে উপজেলার...
‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের...