কানাইঘাটে শাহাব হত্যার বিচার দাবি...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
ছবি সংগৃহিত
সিলেট সদর উপজেলার পাঁচটি পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধোপাগুল-লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করা হয় বলে জানান সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
তিনি বলেন, ওই এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। পুকুরে আরও পাথর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে অভিযান বন্ধ রাখতে হয়েছে। স্থানটি পরিত্যক্ত থাকায় কাউকে আটক করা যায়নি।
এক্সেভেটর দিয়ে উদ্ধার করা পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, পাথর উদ্ধারে অভিযান চলমান থাকবে। এ ছাড়া অবৈধ মজুদকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...